রিফান্ড ও রিটার্ন নীতি

বিতান বাজারে আপনার আস্থা ও সন্তুষ্টিই আমাদের মূল লক্ষ্য। আমরা সর্বদা সঠিক সময়ে মানসম্মত পণ্য সরবরাহের চেষ্টা করি। তবে কোনো কারণে আপনি সন্তুষ্ট না হলে, ক্ষতিগ্রস্ত বা ভুল পণ্য পেলে আমরা স্বচ্ছ ও ন্যায্য রিটার্ন, রিফান্ড ও এক্সচেঞ্জ নীতি মেনে চলি।

সর্বশেষ আপডেটঃ সেপ্টেম্বর ২০২৫

১. রিটার্নের যোগ্যতা

নিচের শর্তে আপনি রিটার্ন করতে পারবেন:

  • ডেলিভারির ৭ দিনের মধ্যে রিটার্নের আবেদন করতে হবে।

  • পণ্য অবশ্যই অব্যবহৃত, অক্ষত, ধোয়া হয়নি, আসল প্যাকেজিং ও ট্যাগসহ থাকতে হবে। ইনভয়েস ও অ্যাকসেসরিজ থাকলে তা জমা দিতে হবে।

  • যে পণ্য রিটার্নযোগ্য নয়:

    • দ্রুত নষ্ট হওয়ার মতো খাবার, গ্রোসারি, ঔষধ।

    • ব্যক্তিগত ব্যবহার্য পণ্য (কসমেটিকস, অন্তর্বাস, হাইজিন সম্পর্কিত পণ্য)।

    • কাস্টমাইজড, বিশেষ অর্ডারকৃত, বা ক্লিয়ারেন্স/সেল আইটেম।

২. রিটার্ন প্রক্রিয়া

  • ডেলিভারির ৭ দিনের মধ্যে ইমেইল বা কন্টাক্ট পেজে যোগাযোগ করুন।
  • অর্ডার আইডি, পণ্যের বিবরণ ও রিটার্নের কারণ জানান।
  • আমাদের টিম রিভিউ করে অনুমোদন/বাতিল জানাবে।
  • অনুমোদন পেলে, ৩ কার্যদিবসের মধ্যে নির্ধারিত ঠিকানায় পণ্য পাঠাতে হবে।

৩. রিফান্ড প্রক্রিয়া

  • পণ্য গ্রহণ ও যাচাইয়ের পরেই রিফান্ড প্রক্রিয়া শুরু হবে।

  • অনুমোদিত হলে ৫–৭ কার্যদিবসের মধ্যে মূল পেমেন্ট মাধ্যমেই রিফান্ড দেওয়া হবে (মোবাইল ব্যাংকিং, কার্ড বা ব্যাংক ট্রান্সফার)।

  • ক্যাশ অন ডেলিভারি (COD) অর্ডারের ক্ষেত্রে মোবাইল ব্যাংকিং বা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে অর্থ ফেরত দেওয়া হবে।

  • যদি পণ্য ক্ষতিগ্রস্ত/ব্যবহৃত বা প্যাকেজিং ছাড়া ফেরত আসে, তবে রিফান্ড দেওয়া হবে না।

৪. এক্সচেঞ্জ নীতি

  • গ্রাহক চাইলে রিফান্ডের বদলে এক্সচেঞ্জ করতে পারবেন (স্টক থাকা সাপেক্ষে)।

  • রিপ্লেসমেন্ট না থাকলে রিফান্ড করা হবে।

  • দাম বেশি হলে অতিরিক্ত অর্থ গ্রাহককে দিতে হবে, আর কম হলে বাকি টাকা ফেরত দেওয়া হবে।

৫. শিপিং খরচ ও দায়িত্ব

  • সাধারণ রিটার্নের ক্ষেত্রে শিপিং খরচ গ্রাহক বহন করবেন

  • যদি ভুল, ক্ষতিগ্রস্ত বা ত্রুটিপূর্ণ পণ্য সরবরাহ করা হয়, তাহলে শিপিং খরচ বিতান বাজার বহন করবে

  • মূল ডেলিভারি চার্জ ফেরতযোগ্য নয়।

৬. অর্ডার বাতিল নীতি

  • অর্ডার শিপমেন্টের আগে বাতিল করা হলে কোনো চার্জ নেই।

  • শিপমেন্টের পরে বাতিল করলে, গ্রাহককে ডেলিভারি চার্জ বহন করতে হবে।

৭. গুরুত্বপূর্ণ নির্দেশনা

  • ডেলিভারির সময়ই পণ্য পরীক্ষা করে নিন।

  • কোনো দৃশ্যমান ক্ষতি থাকলে ডেলিভারি ম্যানকে সঙ্গে সঙ্গে জানান এবং ২৪ ঘণ্টার মধ্যে আমাদের সাথে যোগাযোগ করুন।

  • রিফান্ডের সময়সীমা ব্যাংক বা পেমেন্ট গেটওয়ের উপর নির্ভর করে ভিন্ন হতে পারে।

৮. আমাদের সাথে যোগাযোগ করুন

রিটার্ন/রিফান্ড/এক্সচেঞ্জ সংক্রান্ত যেকোনো প্রয়োজনে যোগাযোগ করুন:

বিতান বাজার – বাংলাদেশে নিরাপদে অনলাইনে কেনাকাটা করুন আস্থা, সুরক্ষা ও সুবিধাসহ।

Refund & Return Policy

At Bitan Bazar, your trust and satisfaction are very important to us. We always try to deliver quality products on time. However, in case of dissatisfaction, damaged goods, or wrong delivery, we provide a fair and transparent Return, Refund, and Exchange Policy.

Last Update: September 2025

1. Eligibility for Return

You may request a return under the following conditions:

  • Return request must be placed within 7 days of delivery.

  • Product must be unused, undamaged, unwashed, and in original packaging with tags, invoice, and accessories.

  • Non-returnable products include:

    • Perishable/consumable items (food, grocery, medicine).

    • Personal/intimate products (cosmetics, innerwear, hygiene items).

    • Customized, made-to-order, or clearance/sale items.

2. Return Process

  • Contact our support team via email or Contact Page within 7 days.

  • Provide your order ID, product details, and reason for return.

  • Our team will review your request and approve/deny based on eligibility.

  • Approved returns must be shipped back to the designated address within 3 working days after approval.

3. Refund Process

  • Refund will be initiated only after receiving and inspecting the returned product.

  • If approved, refund will be processed within 5–7 working days through the original payment method (Mobile Banking, Card, or Bank Transfer).

  • For Cash on Delivery (COD) orders, refund will be made via mobile banking or bank transfer.

  • If return is rejected (damaged/used/without packaging), no refund will be issued.

4. Exchange Policy

  • Customers may choose an exchange instead of refund (subject to product availability).

  • If replacement is not available, a refund will be processed.

  • Price difference (if any) must be adjusted by the customer before shipment.

5. Shipping Costs & Responsibility

  • Customer is responsible for return shipping charges (except in case of damaged or wrong product).

  • If Bitan Bazar delivered the wrong, defective, or damaged product, we will cover the return shipping fee.

  • Original delivery charge is non-refundable.

6. Order Cancellation

  • Orders can be cancelled before shipment without any charge.

  • If order is cancelled after shipment, customer must bear delivery cost even if the product is refused.

7. Important Notes

  • Always check the product at the time of delivery.

  • If there is any visible damage, inform the delivery partner immediately and contact support within 24 hours.

  • Refund timelines may vary depending on the bank/payment gateway.

8. Contact Us

Questions or concerns? Reach us here:

Bitan Bazar – Shop online safely in Bangladesh with confidence, security, and convenience.